1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বক্তাবলী ও আলীরটেকে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা রিটার্নিং অফিসার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বক্তাবলী ও আলীরটেকে ভোটকেন্দ্র পরিদর্শনে জেলা রিটার্নিং অফিসার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো. রায়হান কবির সদর উপজেলার বক্তাবলী ও আলীরটেক এলাকার বিভিন্ন ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) এসব ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন তিনি।

এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী, সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি, কোস্টগার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিরা। এছাড়াও জেলা আনসার কমান্ড্যান্ট, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচন সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শনকালে ভোটকেন্দ্রগুলোর সার্বিক অবস্থা, নিরাপত্তা ব্যবস্থা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি খতিয়ে দেখা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, কেন্দ্রগুলোতে সার্বিক পরিস্থিতি সন্তোষজনক রয়েছে।

একটি সুন্দর, সুষ্ঠু ও শতভাগ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সব ইউনিট সমন্বিতভাবে কাজ করতে বদ্ধপরিকর বলেও জানানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট