1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের দুয়ারে মনির খান - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

ধানের শীষকে বিজয়ী করতে ভোটারদের দুয়ারে মনির খান

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালামের পক্ষে ব্যাপক গণসংযোগ করেছেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মো: মনির হোসেন খান। মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) সকালে নগরীর ১৪নং ওয়ার্ডে এ গণসংযোগ করেন তিনি।
এদিন তিনি ১৪নং ওয়ার্ডের দেওভোগ আখড়া, জিউসপুকুরপাড়া (দিঘিরপাড়), ভূঁইয়ারবাগ ও আলী আহমেদ চুনকা সড়কসহ বিভিন্ন এলাকার ভোটারদের দুয়ারে দুয়ারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থণা করেন এবং ধানের শীষে ভোট দেয়ার জন্য ভোটারদের উদ্বুদ্ধ করেন।
এসময় তিনি বলেন. বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ মাটিতে বিভেদের কোনো স্থান নেই। বিএনপির রাজনীতি হলো ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল নাগরিকের সমান অধিকার প্রতিষ্ঠা করা। তাই ধানের শীষ বিজয়ী হলে এদেশের সকল ধর্মের মানুষ শান্তিতে ও নিরাপদে থাকতে পারবেন।
তিনি বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে আমাদের ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম সাহেব অত্যান্ত ভালো মানুষ। এর আগেও তিনি এ আসনে তিনবার এমপি ছিলেন। তিনি এমপি থাকাকালিন এ নারায়ণগঞ্জে ব্যাপক উন্নয়ন করেছিলেন। এবারও যদি তাকে ভোট দিয়ে নির্বাচিত করেন, তাহলে সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে। শুধু তাই নয়, প্রতিশোধ, প্রতিহিংসার পরিবর্তে তিনি ইনসাফভিত্তিক সমাজ গঠন করবেন। তাই উন্নয়ন, অগ্রযাত্রা ও শান্তিতে বসবাসের জন্য আগামী ১২ তারিখে জন্য ধানের শীষ তথা আবুল কালাম সাহেবকে বিপুলভোটে নির্বাচিত করুন।
এসময় তার সাথে নারায়ণগঞ্জ সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক লিংকন খানসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট