1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এলাকার উন্নয়নে কাজ করতে চাই: কাসেমী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

এলাকার উন্নয়নে কাজ করতে চাই: কাসেমী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিএনপি নেতৃত্বাধীন জোটের প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মনির হোসেন কাসেমী।

সম্প্রতি মনির হোসেন কাসেমী নির্বাচনী মাঠের পরিবেশ, সাধারণ মানুষের আকাঙ্ক্ষা এবং তার আগামীর পরিকল্পনার কথা বলেছেন। তিনি মনে করেন, সুষ্ঠ ভোট হলে এই আসনে তার জয় সুনিশ্চিত।

প্রতিবেদক : আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

মনির হোসাইন কাসেমী : এলাকার উন্নয়নে কাজ করতে চাই। মানুষের নিরাপত্তায় কাজ করতে চাই। আমাদের সামর্থ্য অনুযায়ীই প্রতিশ্রুতি দিচ্ছি।

প্রতিবেদক : নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

মনির হোসাইন কাসেমী : আমার নেতাকর্মী প্রত্যেককেই সতর্ক করে দিয়েছি, কোনভাবেই নির্বাচনী আচরণবিধি যেন লঙ্ঘন করা না হয়। এ বিষয়ে আমি নিজেও সতর্ক, অন্যদেরকেও সতর্ক করে দিয়েছি।

প্রতিবেদক : জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

মনির হোসাইন কাসেমী : এগুলো আইন প্রণেতা, আইন বিশেষজ্ঞদের কাজ। এটা বিচারপতিদের বোঝার কথা, বিশেষজ্ঞদের বোঝার কথা। জনগণ যারা খেটে খাওয়া মানুষ, তারা তো হ্যাঁ কিংবা না তে ভোট দেবে। সে তো এটা সম্পর্কে কিছু জানে না। এ জন্য এখনো এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।

প্রতিবেদক : আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

মনির হোসাইন কাসেমী : দীর্ঘদিন ধরে জনগণ একটি সুন্দর নির্বাচন থেকে বঞ্চিত। জনগণ যেন এবার স্বাধীনভাবে নিজের পছন্দের মানুষকে নির্বাচিত করতে পারে, এমন একটি পরিবেশ বজাই থাকবে, এটাই আমার প্রত্যাশা।

মনির হোসেন কাসেমী জমিয়তে উলামায়ে ইসলামের যুগ্ম মহাসচিব ও জেলার সভাপতি। ‘খেজুর গাছ’ প্রতীক নিয়ে লড়াই করা এই প্রার্থী কেবল ধর্মীয় নেতা নন, বরং মাঠের রাজনীতিতে এক পরিচিত মুখ।

২০১৮ সালে নারায়ণগঞ্জ-৪ আসনে জমিয়তে উলামায়ে ইসলামের মনোনয়নে বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের প্রার্থী ছিলেন মনির হোসাইন কাসেমী। সে নির্বাচনে তিনি ‘ধানের শীষ’ প্রতীকে নির্বাচন করেন এবং বিতর্কিত নির্বাচনে পরাজিত হন। তখন তিনি নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতিতে প্রথমবার আলোচনায় আসেন।

বিএনপি নেতৃত্বাধীন জোটের শরিক জমিয়তে উলামায়ে ইসলামের প্রার্থী মনির হোসাইন কাসেমী ছাড়াও এই আসনে ১৪ জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তাদের মধ্যে ১৩ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে।

এ তালিকায় আছে জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন জোটের প্রার্থী আব্দুল্লাহ আল আমীন, বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী মোহাম্মদ আলী, স্বতন্ত্র মো. শাহ্ আলম ও মোহাম্মদ গিয়াস উদ্দিন, ইসলামী আন্দোলনের মুফতি ইসমাইল কাউসার, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সেলিম মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিসের আনোয়ার হোসেন, খেলাফত মজলিসের ইলিয়াস আহমেদ, জাতীয় সমাজতান্ত্রিক দলের মো. সুলাইমান দেওয়ান, জাতীয় পার্টির প্রার্থী ছালাউদ্দিন খোকা মোল্লা, গণঅধিকার পরিষদের প্রার্থী আরিফ ভূঁইয়া ও বাংলাদেশ সুপ্রিম পার্টির প্রার্থী সেলিম আহমেদ ও সিপিবি প্রার্থী ইকবাল হোসেন।

নারায়ণগঞ্জ-৪ সংসদীয় আসনের এবার নতুন সীমানা নির্ধারণ করা হয়েছে। সদর উপজেলার সাতটি ইউনিয়ন- ফতুল্লা, কুতুবপুর, বক্তাবলী, কাশীপুর, এনায়েতনগর, গোগনগর ও আলীরটেক নিয়ে আসনটি গঠিত হয়েছে।

এ আসনে মোট ভোটার ৫ লাখ ৩৫ হাজার ৩২৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৭০ হাজার ১৭ জন ও নারী ২ লাখ ৬৫ হাজার ৩০৪ জন। এছাড়া ৬ জন হিজড়া ভোটারও রয়েছেন। এ আসনে মোট কেন্দ্র রয়েছে ১৭৭টি।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট