1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: "মাথাল" বিজয়ী হলে টোল ফ্রী-তারিকুল - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

নারায়ণগঞ্জ-৫: “মাথাল” বিজয়ী হলে টোল ফ্রী-তারিকুল

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১০২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে ‘মাথাল’ প্রতীকের প্রার্থী তারিকুল ইসলাম সুজন বলেছেন, “বন্দরবাসীর দীর্ঘদিনের ভোগান্তি দূর করতে বন্দর ঘাটকে টোল ফ্রি, নিরাপদ ও আধুনিকভাবে নির্মাণ করা হবে। নির্বাচিত হলে ঘাট ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম, চাঁদাবাজি বা জুলুম সহ্য করা হবে না।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “বন্দর ঘাট শুধু পারাপারের স্থান নয়, এটি হাজারো শ্রমজীবী মানুষ, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবন-জীবিকার সঙ্গে সরাসরি জড়িত। বছরের পর বছর ধরে এখানে অব্যবস্থাপনা, নিরাপত্তাহীনতা ও অযৌক্তিক টোল আদায়ের কারণে মানুষকে হয়রানি করা হচ্ছে। এই পরিস্থিতি পরিবর্তন করা জরুরি।”

তারিকুল ইসলাম সুজন আরও বলেন, ঘাট এলাকায় নারী, শিশু ও বয়স্কদের জন্য নিরাপদ চলাচল নিশ্চিত করা হবে। আধুনিক জেটি, পর্যাপ্ত আলো, সিসিটিভি ক্যামেরা, শৃঙ্খলাবদ্ধ লাইন ব্যবস্থাপনা এবং প্রশিক্ষিত কর্মী নিয়োগের মাধ্যমে ঘাটকে জনবান্ধব ও নিরাপদ স্থানে রূপান্তর করা হবে।

তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, “আমি ভাগবাটোয়ারার রাজনীতি করতে আসিনি। বন্দরবাসীর অধিকার নিশ্চিত করতে এসেছি। যারা অবৈধভাবে অর্থ লুট করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বন্দর ঘাট হবে জনগণের, কোনো গোষ্ঠীর নয়।”

তারিকুল বন্দরবাসীসহ নারায়ণগঞ্জ-৫ আসনের সকল ভোটারের প্রতি আহ্বান জানিয়েছেন, উন্নয়ন, নিরাপত্তা ও ন্যায্য অধিকারের পক্ষে দাঁড়াতে ‘মাথাল’ প্রতীকে ভোট দিয়ে তাকে বিজয়ী করার জন্য।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট