1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জবাসীর সমস্যা সমাধানের জন্য প্রতিমন্ত্রীর সুদৃষ্টি কামনা করলেন সাখাওয়াত বৈরি আন্তর্জাতিক পরিস্থিতিতে সামনে নতুন চ্যালেঞ্জ: পরিকল্পনা প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর ইফতার মাহফিলে মনির কাসেমী মহানগরী জামায়াতের ইফতার ও দোয়া মাহফিলে রাজনৈতিক নেতৃবৃন্দের মিলন মেলা ফতুল্লা রিপোর্টার্স ক্লাবের ইফতার ও দোয়া অনুষ্ঠিত কোতালেরবাগে মাদক ব্যবসায় বাধা দেয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে আহত ফতুল্লা থেকে পরিত্যক্ত অবস্থায় শুটারগান উদ্ধার ফতুল্লায় মাদক নিয়ে দ্বন্দ্বে যুবককে কুপিয়ে হত্যা ফতুল্লায় জুয়ার বোর্ডে অভিযান, নগদ টাকাসহ ১১ জুয়াড়ি গ্রেপ্তার ফতুল্লায় কিশোরীকে ধর্ষন চেষ্টা, লম্পট সোহেল গ্রেপ্তার

আমি একজন ক্লিন ইমেজের লোক-শাহ্ আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে স্বতন্ত্র সংসদ প্রার্থী শাহ আলম ভোটারদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি দিয়েছেন, “আমি আপনাদের কাছে ওয়াদা করছি, নির্বাচিত হলে সরকারের কোন অর্থ তছরুপ করবো না এবং কোন কমিশন বাণিজ্য হবে না। পাশাপাশি চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী ও ভূমিদস্যুদের কোনদিন প্রশ্রয় দেওয়া হবে না।”

বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে সদর উপজেলার গোগনগর ইউনিয়নে নির্বাচনী গণসংযোগে তিনি এ কথা বলেন।

শাহ আলম আরও বলেন, “আমি আপনাদের কাছে একটিবারের মতো ভোট প্রার্থনা করছি। দয়া করে আমাকে নির্বাচিত করে দেখুন। আমি আপনার এলাকার সন্তান হিসেবে এলাকার ব্যাপক উন্নয়ন করবো।”

তিনি বলেন, “আপনারা আমাকে চিনেন। আমি ফতুল্লার সন্তান। এই সংসদ নির্বাচনে জনগণের স্বতন্ত্র প্রার্থী হিসাবে হরিণ প্রতীকে দাঁড়িয়েছি। আপনারা দীর্ঘ ১৭ বছর ধরে এই এলাকায় এবং ফতুল্লার বিভিন্ন অংশ উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছেন। দৃশ্যমান কোনো উন্নয়ন হয়নি। এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ভোটাধিকার প্রায়শই কার্যকর হয়নি। কিন্তু এবার আপনারা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিবেন, এলাকার উন্নয়ন ও দেশের স্বার্থে।”

শাহ আলম বলেন, “আমি একজন ক্লিন ইমেজের লোক। আমার কোনো বাহিনী ও দল নেই। আপনাদের আশ্বস্ত করতে চাই, আগামী ১২ তারিখ হরিণ মার্কায় ভোট দিয়ে আমাকে নির্বাচিত করলে, আমি আপনাদের সঙ্গে নিয়ে এলাকার উন্নয়ন করবো, ইনশাআল্লাহ।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট