1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন

শবে বরাত উপলক্ষে হিলফুল ফুযুল শান্তি সংঘের হালুয়া রুটি বিতরণ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পবিত্র শবে বরাত উপলক্ষে নারায়ণগঞ্জের বন্দরে পথচারীদের মাঝে বাঙালি মুসলমান সংস্কৃতির ঐতিহ্যবাহী হালুয়া রুটি বিতরণ করেছে হিলফুল ফুযুল শান্তি সংঘ।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে বন্দর ১ নম্বর খেয়াঘাট সংলগ্ন এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় সংগঠনের সভাপতি মো. মাহতাব হোসেন বলেন, “পবিত্র শবে বরাত উপলক্ষে একসময় গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের প্রতিটি ঘরে ঘরে বাঙালি মুসলমান সংস্কৃতির ঐতিহ্য হালুয়া রুটি তৈরি হতো। পরিবারের সদস্যদের খাওয়ানোর পাশাপাশি পাড়া-প্রতিবেশী ও গরিব-দুঃস্থদের মাঝে তা বিতরণ করা হতো এবং সবাই ধর্মীয় ইবাদত-বন্দেগিতে মশগুল থাকতেন। কালের পরিক্রমায় শবে বরাতের এই ঐতিহ্য কিছুটা কমে যাচ্ছে। মহিমান্বিত এই দিনকে কেন্দ্র করে বাঙালি মুসলমানদের সংস্কৃতি সমাজের প্রতিটি স্তরে ধরে রাখতে আমাদের সংগঠন কাজ করে যাবে, ইনশাল্লাহ।”

হালুয়া রুটি বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য ও বন্দর উপজেলা প্রেসক্লাবের সভাপতি জি কে রাসেল, সংগঠনের সাধারণ সম্পাদক মো. নাজির ইসলাম সিকদার, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল্লাহ আল মামুন, দৈনিক বিজয় পত্রিকার ব্যবস্থাপনা সম্পাদক ডি এম মাইনউদ্দীন, বিএইচডিএস অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. মোমেন ইসলাম, সংগঠনের অর্থ সম্পাদক মো. আলমগীর হোসেন মিজি, সহ-সাংগঠনিক সম্পাদক মো. লিটন আবেদ, দপ্তর সম্পাদক মো. বাদশা খানসহ মো. শাহ আলম, সোলায়মান, মো. সুজন ও সংগঠনের অন্যান্য সদস্যরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট