1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৫: ১৫ নং ওয়ার্ডে বাসদের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদক ব্যবসার আধিপত্য নিয়ে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে বোমা বিষ্ফোরন রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ

নারায়ণগঞ্জ-৫: ১৫ নং ওয়ার্ডে বাসদের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব ১৫ নম্বর ওয়ার্ডে গণসংযোগ করেছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টায় ১৫ নম্বর ওয়ার্ডে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব প্রদীপ সরকার, বাসদ ১৫ নম্বর ওয়ার্ড নেতা তাজুল ইসলাম, বাসদ নেতা সেলিম আলাদ্বীন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্টের দপ্তর সম্পাদক রুহুল আমীন সোহাগ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

গণসংযোগকালে আবু নাঈম খান বিপ্লব বলেন, “অতীতের সংসদগুলো ছিল মূলত কোটিপতিদের ক্লাব। ফলে সাধারণ মানুষ কখনো তাদের ন্যায্য অধিকার পায়নি। এমপি-মন্ত্রীরা জনগণের ট্যাক্সের টাকায় ক্ষমতায় বসে জনগণকে ভুলে যান, এমনকি ট্যাক্সের টাকায় ট্যাক্সফ্রি গাড়িতে চলাফেরা করেন। অথচ সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না।”

তিনি আরও বলেন, “আমরা এই ব্যবস্থার পরিবর্তন চাই। নেতা পরিবর্তন নয়, নীতির পরিবর্তন প্রয়োজন। সাধারণ মানুষের ন্যায্য অধিকার আদায়ের জন্য সংসদে যাওয়াকে আমরা জরুরি মনে করি, সে কারণেই এই নির্বাচনে অংশগ্রহণ করেছি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট