1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ধানের শীষ মার্কা জনগনের মার্কা-আবুল কালাম - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা

ধানের শীষ মার্কা জনগনের মার্কা-আবুল কালাম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আবুল কালাম বলেছেন, “আজ গণসংযোগ গণজোয়ার হয়ে গেছে। এটাই প্রমাণ করে ধানের শীষ মার্কা জনগণের ধন। আমরা অবশ্যই বিজয়ী হবো। আমি এলাকার অধিবাসী। জনগণের মত আমিও দুর্ভোগের শিকার। আমরা পরিকল্পনা করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করবো।”

সোমবার (২ জানুয়ারি) বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে একথা বলেন তিনি।

তিনি বলেন, “ধানের শীষ মার্কা আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমানের। তিনি বাংলাদেশ বিনির্মাণে ৩১ দফা ঘোষণা করেছেন। এর মধ্যে জাতীয় ও স্থানীয় পর্যায়ের উন্নয়নের কথা বলা আছে। আমরা আমাদের অভিজ্ঞতার আলোকে এগুলো বাস্তবায়ন করতে সক্ষম হবো, এটা আমাদের দৃঢ় বিশ্বাস।”

তিনি আরও বলেন, “আমার নারায়ণগঞ্জ-৫ আসনের ভোটারদের কাছে আমি কৃতজ্ঞ। ভোটাররা আমাকে ইতোমধ্যে তিনবার নির্বাচিত করেছে। আমি আশা রাখি তারা আমাকে চতুর্থবারের মত নির্বাচিত করবে।”

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, বন্দর উপজেলা বিএনপি সভাপতি মাজহারুল ইসলাম হিরন, সাধারণ সম্পাদক হারুন উর রশিদ লিটন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এটিএম কামাল প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট