1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কুতুবপুরে হাত পাখা প্রার্থীর গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

কুতুবপুরে হাত পাখা প্রার্থীর গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী মুফতি ইসমাঈল সিরাজী বলেছেন, নির্বাচিত হলে কুতুবপুর ইউনিয়নকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করা হবে।

রোববার (১ ফেব্রুয়ারি) কুতুবপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।

মুফতি ইসমাঈল সিরাজী বলেন, কুতুবপুর ইউনিয়নে দীর্ঘ প্রায় ২০ বছর ধরে একজন চেয়ারম্যান দায়িত্ব পালন করলেও এলাকার উন্নয়নে কোনো উল্লেখযোগ্য ভূমিকা রাখা হয়নি। তিনি বলেন, ওই চেয়ারম্যান অতীতে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও চেয়ারম্যান হওয়ার জন্য দল পরিবর্তন করে আওয়ামী লীগে যোগ দেন। তবে দল পরিবর্তনের পরও কুতুবপুর ইউনিয়নের উন্নয়ন হয়নি; বরং সময়ের সঙ্গে সঙ্গে এলাকার অবনতি ঘটেছে।

তিনি আরও বলেন, “আমরা অবগত আছি যে, কুতুবপুরবাসী দীর্ঘদিন ধরে ইউনিয়নটিকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে আসছেন। আমি আপনাদের এই যৌক্তিক দাবির প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করছি। আপনাদের সমর্থনে যদি আমি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হতে পারি, তাহলে কুতুবপুর ইউনিয়নকে সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবো।”

এ সময় তিনি কুতুবপুরবাসীর কাছে হাতপাখা প্রতীকে ভোট ও সমর্থন প্রত্যাশা করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট