1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ফতুল্লা ও কুতুবপুরে শাহ আলমের গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

ফতুল্লা ও কুতুবপুরে শাহ আলমের গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, “আমরা চাই একটি স্বতঃস্ফূর্ত নির্বাচন। গত ১৭ বছর জনগণ ভোট দিতে পারেনি। এবার জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দেবে এবং ভোটে যে ফলাফল আসবে সেটিই মেনে নেওয়া হবে। আমরা কোনো ঝগড়া-ফ্যাসাদ কিংবা যুদ্ধ চাই না।”

শনিবার (৩১ জানুয়ারি) দুপুরে সদর উপজেলার ফতুল্লা ও কুতুবপুর ইউনিয়নের একাংশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণাকালে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

শাহ আলম বলেন, “প্রশাসন আমাদের বলেছে তাদের ওপর আস্থা রাখতে। তারা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা করছে। আমাদের একটু ধৈর্য ধরতে বলা হয়েছে এবং সব সমস্যার সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমি সরকার, প্রশাসন ও নির্বাচন কমিশনের প্রতি আস্থাশীল। আমি বিশ্বাস করি, তারা একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবে।”

নির্বাচনী পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনের জনগণ জোয়ারের মতো হরিণ মার্কার পক্ষে নেমে এসেছে। মানুষ চায় একজন ক্লিন ইমেজের ও ভালো মানুষকে নির্বাচিত করতে। জনগণ এখন আর হুমকি-ধামকিকে তোয়াক্কা করে না। আমি আশাবাদী, ইনশাআল্লাহ।”

এ সময় তিনি নির্বাচিত হলে এলাকার জলাবদ্ধতা নিরসন ও রাস্তা-ঘাট উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট