1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নির্বাচনের আগ পর্যন্ত ডেভিল অভিযান অব্যাহত থাকবে-এসপি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নির্বাচনের আগ পর্যন্ত ডেভিল অভিযান অব্যাহত থাকবে-এসপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ১৪২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পুলিশ সম্পূর্ণ নিরপেক্ষ থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সফল করবে বলে মন্তব্য করেছেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী। তিনি বলেন, “আমরা সন্ত্রাসী গ্রেপ্তার, রেড অভিযান চলছে। নির্বাচন পর্যন্ত আমরা আরো কঠোর হবো। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, যারা নির্বাচনের বাধা হতে চায় তাদের জন্য অত্যন্ত দুঃসংবাদ। সামনে আমাদের দিনগুলো অত্যন্ত কঠিন হবে। নির্বাচনের আগে ও পরে। মানুষ এত বছর ভোট দিতে পারে নাই, মানুষ যাতে উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেটা নিশ্চয়তা বিধান করবো। যারা ভাগাইতে চায় তাদের প্রতি আমাদের ঝিরো টলারেন্স থাকবে।”

শনিবার (৩১ জানুয়ারি) সকালে বন্দর উপজেলা অডিটোরিয়মে নির্বাচনী প্রার্থীদের নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জে বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ ডেভলপমেন্ট থাকবে। প্রায় প্রত্যেক কেন্দ্রে ‘বডি অন ক্যামেরা’ থাকবে। এই ক্যামেরা দিয়ে ২০০ গজ পর্যন্ত শোনা যাবে। প্রধান উপদেষ্টা, নির্বাচন কমিশনার থেকে শুরু করে ঢাকায় বসে সারাদেশের কি হচ্ছে সবকিছু দেখা যাবে। এছাড়া কেন্দ্রগুলোতে পর্যাপ্ত মোবাইল টিম, স্ট্রাইকিং ফোর্স থাকবে এবং আমাদের নিজস্ব গোয়েন্দা সিসিটিভি থাকবে। আমরা চাই, আপনারা আচরণ মেনে চলবেন। মিটিং-প্রোগ্রাম শিডিউল আমাদের থানায় ওসি সাহেবের কাছে দিবেন। যাতে আপনাদের পর্যাপ্ত সিকিউরিটি নিশ্চিত করতে পারি।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট