1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী-বাহাদুর শাহ্ - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির শহরের যানজট ও হকার সমস্যা সমাধান বৈঠকে সিদ্ধান্ত: ১৩ এপ্রিল থেকে উচ্ছেদ অভিযান

আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী-বাহাদুর শাহ্

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬
  • ৮৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনে নির্বাচনী চিত্র চরম উত্তাপে পৌঁছেছে। বৃহত্তর সুন্নী জোটের সমর্থিত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও দলের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদীর সমর্থনে শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে বন্দর সরকারি কদম রসুল কলেজ সংলগ্ন মাঠে বিশাল এক নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষ মিলিত হয়ে ‘চেয়ার’ প্রতীকের পক্ষে মাঠকে কানায় কানায় পূর্ণ করে।

প্রধান অতিথি আল্লামা সৈয়দ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী তার বক্তব্যে বলেন, “আমরা শান্তির রাজনীতিতে বিশ্বাসী। সুফিবাদী আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে একটি বৈষম্যহীন সমাজ গঠন করতে চাই। নারায়ণগঞ্জ-৫ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করতে এবং সন্ত্রাস-চাঁদাবাজমুক্ত আধুনিক জনপদ গড়তে আগামী নির্বাচনে ‘চেয়ার’ প্রতীকে ভোট দিয়ে আমাদের সেবা করার সুযোগ দিন।”

তিনি আরও বলেন, “ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সবসময় সত্য ও ন্যায়ের পথে অবিচল। আমরা শোষিত মানুষের পক্ষে কথা বলি। সুন্নী জনতার ঐক্য ও জনগণের ভালোবাসাই আমাদের শক্তি। ইনশাআল্লাহ, বিজয়ী হয়ে আমরা নারায়ণগঞ্জের সদর ও বন্দর এলাকার সুষম উন্নয়ন নিশ্চিত করব।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর, যুগ্ম মহাসচিব মোঃ আমজাদ আলী, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোঃ তরিকুল হাসান লিংকন, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মজলিশে শুরা সদস্য আবু সাইদ কাদেরী, ইসলামিক যুব ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সভাপতি মোঃ মনির হোসাইন।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ও থানা পর্যায়ের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ ও সুন্নী জোটের নেতৃবৃন্দ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল বের করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট