1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জনগণই আমার একমাত্র ভরসা-মাকসুদ - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত সোনারগাঁয়ে পুলিশের মামলায় আসামি আওয়ামীলীগের ৪৮, গ্রেপ্তার ৫ মাদক সেবনে বাধা দেওয়ায় ফতুল্লায় ট্রাকচালককে হত্যা, একজন আটক ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে

জনগণই আমার একমাত্র ভরসা-মাকসুদ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ৩০ জানুয়ারি, ২০২৬
  • ১২০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ (সদর-বন্দর)-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মাকসুদ হোসেন শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে বিভিন্ন ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ ও ভোট প্রার্থনা করেছেন।

সকাল সাড়ে ১০টায় তিনি বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে ২০নং ওয়ার্ডের বেপারীপাড়া এলাকা থেকে গণসংযোগ শুরু করেন। এরপর ২১নং ওয়ার্ডের রূপালী আবাসিক এলাকা, ২২নং ওয়ার্ডের বন্দর বাজার ও খানবাড়ি, ২৩নং ওয়ার্ডের কদমরসুল পৌরসভা, কবিলের মোড়, নবীগঞ্জ ঘাট হয়ে লতিফ হাজী মোড় এবং বাগে জান্নাত জামে মসজিদ পর্যন্ত পথসভা ও গণসংযোগের মাধ্যমে ভোটারদের সঙ্গে সরাসরি কথা বলেন। এই সময় প্রায় দুই হাজারের বেশি কর্মী ও সমর্থক তার সঙ্গে ছিলেন।

গণসংযোগের সময় মাকসুদ হোসেন বলেন, “আজ আমরা ২০, ২১, ২২ ও ২৩নং ওয়ার্ডে গণসংযোগ করেছি। জনগণের ব্যাপক সাড়া পাচ্ছি। তবে দুঃখের বিষয় হচ্ছে, কিছু জায়গায় আমার ব্যানার ছিঁড়ে ফেলা হচ্ছে। এটি একটি প্রভাবশালী দলের লোকজনের নির্বাচনী জনপ্রিয়তার কারণে প্রতিহিংসামূলক আচরণ। একটি স্বাধীন ও গণতান্ত্রিক দেশে এমন আচরণ দুঃখজনক। আমি সকল প্রতিপক্ষ প্রার্থীকে গণতান্ত্রিক আচরণ বজায় রাখতে অনুরোধ করছি। জনগণই আমার একমাত্র ভরসা। আশা করি ১২ তারিখ শেষ হাসিটা ফুটবলেরই হবে।”

গণসংযোগে উপস্থিত ছিলেন বন্দরের কলাগাছিয়া জাতীয় পার্টির সভাপতি বাচ্চু মিয়া, মোসলিউদ্দিন মেম্বার, সেলিম, দুলাল, ছানু, মনির হোসেন, জাফর, রহমত, আউয়াল মাষ্টার, ইমরান খান, মনোয়ার হোসেন, দানেস, ইব্রাহিম, এরশাদ, মুছাপুর ইউনিয়নের সমাজসেবক আরিফ হোসেন, আবুল হোসেন সাগর, বিল্লাল হোসেন, আবুল কাশেম, মঞ্জিল হোসেন, জুম্মান, আলমগীর হোসেন, আতাউর রহমান, মামুন মিয়া, রাকিব হোসেন, জিদান, মাহাবুব আলী ও পারভেজ প্রমুখ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট