1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জে ঘোড়া মার্কার স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ৯২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী, সাবেক সংসদ সদস্য ও প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম ঘোড়া মার্কায় ভোট চেয়ে ব্যাপক প্রচারণা চালিয়েছেন।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টায় তিনি সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভা করেন।

এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষা ও জনকল্যাণে তার পরিকল্পনার কথা তুলে ধরেন।

অধ্যাপক রেজাউল করিম বলেন, সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জকে একটি আধুনিক, উন্নত ও জনবান্ধব জনপদ হিসেবে গড়ে তুলতে তিনি কাজ করতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি এলাকাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেন এবং ঘোড়া মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান।

প্রচারণাকালে তার উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা বিএনপি সাবেক সভাপতি খন্দকার আবু জাফর, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির রফিক, পৌর যুবদলের সাবেক সভাপতি ফারুক আহমেদ তপন, পৌর বিএনপি নেতা জিয়া ও স্থানীয় নেতাকর্মী, সমর্থক ও সর্বস্তরের জনগণ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। পুরো এলাকায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে প্রচারণা কার্যক্রম সম্পন্ন হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট