1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
'বাসদ জনগণের ন্যায্য দাবির পক্ষে লড়ে যাবে' - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

‘বাসদ জনগণের ন্যায্য দাবির পক্ষে লড়ে যাবে’

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৫ আসনে বাসদ মনোনীত সংসদ সদস্য প্রার্থী আবু নাঈম খান বিপ্লব বুধবার (২৮ জানুয়ারি) সকাল ৮টায় আমলাপাড়া ও ঈদগাহ মাঠ এলাকায় গণসংযোগ করেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন বাসদ বর্ধিত ফোরামের সদস্য ও নারায়ণগঞ্জ-৫ আসনের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব প্রদীপ সরকার, বাসদ ১৬ নম্বর ওয়ার্ডের নেতা লিলু মিয়া, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ, ছাত্র ফ্রন্টের আহ্বায়ক সাইফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এ সময় আবু নাঈম খান বিপ্লব বলেন, “যেখানে বড় বড় শিল্পকারখানা গড়ে উঠছে, সেখানে বিশ্ববিদ্যালয় গড়ে উঠছে না, উন্নত চিকিৎসা ব্যবস্থাও নেই। শিক্ষা ও চিকিৎসাকে টাকার কাছে জিম্মি করে ফেলা হয়েছে, মানুষের অধিকারকে পণ্যে পরিণত করা হয়েছে।”

তিনি আরও বলেন, “জাতীয় সংসদ নির্বাচনে হার-জিত যাই হোক না কেন, জনগণের ন্যায্য দাবির পক্ষে লড়াই অব্যাহত থাকবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট