1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি-জামায়াত-খেলাফতের ১৫ নেতাকর্মী - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

সোনারগাঁয়ে ইসলামী আন্দোলনে যোগ দিলেন বিএনপি-জামায়াত-খেলাফতের ১৫ নেতাকর্মী

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপি, জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসের অন্তত ১৫ জন নেতাকর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামী আন্দোলন বাংলাদেশ’র আন্তর্জাতিক উপদেষ্টা ও নারায়ণগঞ্জ-৩ আসনে হাতপাখা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী সাবেক রাষ্ট্রদূত গোলাম মসীহ্’র হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে তারা ইসলামী আন্দোলনে যোগদান করেন।

নতুন যোগদানকারীদের মধ্যে খেলাফত মজলিস থেকে রয়েছেন মুফতী সালমান ফারসি। বিএনপি থেকে যোগ দেন হাফেজ মোহাম্মদুল্লাহ, মোক্তার হোসেন, আক্তার হোসেন ও বজলু মিয়া। এছাড়া জামায়াতে ইসলামী থেকে মোশাররফ হোসেন, আসাদ মিয়া ও মো. কাউসার মিয়াসহ আরও কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মী ইসলামী আন্দোলনে যোগ দেন।

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সোনারগাঁ থানা শাখার সভাপতি মুহাম্মদ ফারুক আহমেদ মুন্সী এবং সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট