1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দর ইউনিয়নে সিরাজুল মামুনের দিনব্যাপী গণসংযোগ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

বন্দর ইউনিয়নে সিরাজুল মামুনের দিনব্যাপী গণসংযোগ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং জামায়াত-এনসিপিসহ ১০ দল সমর্থিত দেওয়াল ঘড়ি প্রতীকের প্রার্থী এবিএম সিরাজুল মামুন বন্দর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দিনব্যাপী গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালিয়েছেন।

বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১১টায় বন্দর বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে চৌধুরীবাড়ী, কুশিয়ারা, তিনগাঁওসহ বিভিন্ন এলাকায় এই গণসংযোগ অনুষ্ঠিত হয়। এ সময় একাধিক পথসভায় এবিএম সিরাজুল মামুন বক্তব্য দেন।

গণসংযোগকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন খেলাফত মজলিস মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, জেলা সহ-সভাপতি মাওলানা গোলাম রাব্বানী, মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, জামায়াতে ইসলামীর বন্দর উপজেলা সভাপতি মাওলানা খুরশিদ আলম ফারুকী, রেজাউল করীম রাজা, ইসলামী ছাত্র মজলিস মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজসহ বন্দর ইউনিয়নের ১০ দলীয় জোটের নেতৃবৃন্দ।

গণসংযোগ চলাকালে স্থানীয় ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট