1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
গণভোটে "হ্যা" ভোটের পক্ষে এনসিপি'র প্রচারনা - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১ ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ জন আহত সকল ধর্ম-বর্ণের মানুষের অংশগ্রহণে বৈশাখ উদযাপনের আহ্বান ডিসির

গণভোটে “হ্যা” ভোটের পক্ষে এনসিপি’র প্রচারনা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৫৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা চালাতে নারায়ণগঞ্জ-৪ আসনে ক্যারাভ্যান কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল ১০টা থেকে এনসিপির এলইডি স্ক্রিনযুক্ত প্রচার গাড়িটি সাইনবোর্ড এলাকা থেকে যাত্রা শুরু করে ভূইগড় স্ট্যান্ড, জালকুড়ি, দেলপাড়া, পাগলা, পোস্ট অফিস, ফতুল্লা ইউনিয়ন, শিবু মার্কেট, ইসদাইর, মাসদাইর, পঞ্চবটিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় ঘুরে প্রচারণা চালায়। পরবর্তীতে চাষাঢ়া এলাকায় গিয়ে এ কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।

দিনব্যাপী এই ক্যারাভ্যান কর্মসূচির মাধ্যমে প্রধান সড়ক ও জনসমাগমপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। প্রচার চলাকালে গাড়ির এলইডি স্ক্রিনে জুলাই সনদের আলোকে গণভোটের গুরুত্ব তুলে ধরা হয় এবং ভোটারদের উদ্দেশে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানানো হয়।

কর্মসূচির সার্বিক সমন্বয় করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও গণভোট বিষয়ক উপকমিটির প্রচার সম্পাদক শওকত আলী। এ সময় গণভোটের জন্য এনসিপির নারায়ণগঞ্জ-৫ আসনের অ্যাম্বাসেডর ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হানও প্রচারণায় অংশ নেন।

প্রচার কার্যক্রম সম্পর্কে নিরব রায়হান বলেন, “সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোট দেশের ভবিষ্যৎ রাজনৈতিক কাঠামো নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নারায়ণগঞ্জ-৪ আসনের বিভিন্ন এলাকায় আমরা গণভোটে ‘হ্যাঁ’ ভোটের গুরুত্ব তুলে ধরছি। পর্যায়ক্রমে অন্যান্য আসনেও এ ধরনের প্রচারণা কার্যক্রম চালানো হবে।”

এ সময় এনসিপির স্থানীয় নেতাকর্মীরাও প্রচারণায় অংশ নেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট