1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
এক তারিখের পর সন্ত্রাসীদের নাম প্রকাশ করা হবে- শাহ্ আলম - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
‘শামীম ওসমানের ছায়ায় টিপু ? বিএনপিতে চাঁদাবাজ সিন্ডিকেট !’ শীতলক্ষ্যা সেতুতে সড়ক দুর্ঘটনায় প্রাণগেল অজ্ঞাত বৃদ্ধের ফতুল্লা থানা যুবদলের আহবায়ক মাসুদ বহিষ্কার হকার উচ্ছেদে নাসিকের পাশে থাকবেন রাজনৈতিক নেতৃবৃন্দ সিদ্ধিরগঞ্জে অবৈধ মজুত ১৩ হাজার লিটার ডিজেল জব্দ দেশ আবারও ফ্যাসিবাদের দিকে ধাবিত হচ্ছে-এটি এম মাসুম ফুটবল তুলতে গিয়ে নিভে গেল দুই প্রাণ—শোকে স্তব্ধ সোনারগাঁ সুস্থ সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-মশিউর রনি মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল!

এক তারিখের পর সন্ত্রাসীদের নাম প্রকাশ করা হবে- শাহ্ আলম

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ শাহ আলম বলেছেন, এক তারিখের পর তিনি এলাকায় সক্রিয় সন্ত্রাসীদের নাম প্রকাশ করবেন।

বুধবার (২৮ জানুয়ারি) সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণাকালে গণমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শাহ আলম বলেন, “সন্ত্রাসীদের নাম আমি প্রশাসনকে জানিয়েছি। ফতুল্লায় কারা সন্ত্রাসী—এ বিষয়টি সবাই জানেন। তবে প্রশাসন আমার কাছ থেকে সময় চেয়েছে। তারা বলেছে, আপনি যে অভিযোগগুলো দিয়েছেন, সেগুলো আমরা দুই থেকে তিন দিনের মধ্যে প্রতিকার করার চেষ্টা করছি। যদি প্রতিকার না হয়, তাহলে আগামী এক তারিখের পরে সব প্রকাশ করে দিবো।”

তিনি আরও বলেন, “এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য আমার পক্ষে যারা কাজ করছে, তাদেরকে হুমকি-ধামকি দেওয়া হচ্ছে। এ বিষয়ে প্রশাসনের কাছে যে অভিযোগগুলো দিয়েছি, সেগুলো শতভাগ সত্য। সন্ত্রাসী তো সন্ত্রাসীই। সে কারণেই কিছু বিষয় প্রশাসনকে জানানো হয়েছে এবং তারা ব্যবস্থা নেবে বলে আমাদের আশ্বাস দিয়েছে।”

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলার আসামি সেন্টু প্রসঙ্গে প্রশ্ন করা হলে শাহ আলম বলেন, “এ বিষয়ে আপনারা প্রশাসনের কাছেই জানতে পারবেন। যেহেতু প্রশাসন আমার কাছে সময় চেয়েছে, তাই এ বিষয়ে এখন মিডিয়ার সামনে কিছু বলতে চাই না। ইনশাআল্লাহ, আমি যা বলার এক তারিখের পর বলবো।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট