1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য-গোলাম মসিহ - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৬:২৬ অপরাহ্ন

ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য-গোলাম মসিহ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬
  • ৯৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী গোলাম মসিহ সোনারগাঁ উপজেলার পিরোজপুর ৯ নম্বর ওয়ার্ডে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছেন। এ সময় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে।

এ সময় গোলাম মসিহ বলেন, “দেশ ও জনগণের কল্যাণে ইসলামভিত্তিক ন্যায় ও ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই আমাদের মূল লক্ষ্য।”

সোনারগাঁয়ের সার্বিক উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে নৈতিক শিক্ষায় গড়ে তুলতে তিনি নিরলসভাবে কাজ করবেন বলে জানান তিনি।

গণসংযোগকালে তিনি সাধারণ মানুষের দুঃখ-দুর্দশার কথা মনোযোগ সহকারে শোনেন এবং শিক্ষা, স্বাস্থ্যসেবা, যোগাযোগ ব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

এ সময় স্থানীয় নেতৃবৃন্দসহ ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট