যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩(সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত প্রার্থী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানকে বিতর্কিত করে তুলেছে সোনারগাঁয়ের দখলদার খ্যাত কাজী পরিবারের কাজী নজরুল ইসলাম টিটু সহ তার পুত্রদ্বয়। মান্নানের অগোচরে তার বাড়িতে বসেই সংবাদ সম্মেলন করেছেন জাতীয়পার্টির নেতাকর্মীরা। ওই সংবাদ সম্মেলনের আয়োজক ছিলেন কাজী টিটুর ছেলে কাজী নাজমুল ইসলাম লিটু।
স্থানীয়রা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর সোনারগাঁয়ের পরিবহন সেক্টর ও ফুটপাত দখল, পরিবহন স্টান্ডগুলো দখলে নিয়ে চাঁদাবাজি শুরু করেন সোনারগাঁও উপজেরা বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু ও যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান। ৫ আগস্ট পর আতাউর রহমানকে চাঁদাবাজির দায়ে সেনাবাহিনী গ্রেপ্তারও করেছিল। তারা দুজন মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও রয়েছেন। যদিও এর আগে জাতীয়পার্টিতে আতাউর রহমান নিজেও যোগদান করে রাজনীতি করেছিলেন। কাউকারটেক হাটটি এখন কাজী পরিবারের নিয়ন্ত্রণে।
ঘটনা সূত্রে জানাগেছে, কাজী টিটুর পুত্র কাজী লিটু জাতীয় পার্টির রাজনীতিতে জড়িত। আরেকপুত্র কাজী সাদ্দাম মহানগর যুবদলের সদস্য। কাজী লিটু সোনারগাঁও উপজেলা যুব সংহতির আহ্বায়ক হিসেবে দীর্ঘদিন জাতীয়পার্টির সাবেক এমপি লিয়াকত হোসেন খোকার সঙ্গে রাজনীতি করেছেন। ৫ আগস্টের পরেও ঢাকায় খোকার সঙ্গে একাধিক সভা সমাবেশ করেছেন সরকার বিরোধী ও বিএনপি জামাতের বিরুদ্ধে। জাতীয়পার্টির রাজনীতি করে আসছিলেন টিটুর ছেলে লিটু।
কিন্তু গত ১৮ জানুয়ারী বিএনপির প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের সোনারগাঁয়ের বাড়িতে সাংবাদিক সম্মেলন করে উপজেলা জাতীয় যুব সংহতির আহ্বায়ক কাজী লিটু। তার সঙ্গে ছিলেন যুব সংহতির সদস্য সচিব সেকান্দার আলী, জাতীয়পার্টির নেতা সাকিব মেম্বার সহ জাতীয়পার্টির বেশকজন। মান্নানের বাড়িতেই সংবাদ সম্মেলন করে তারা জানান, তারা জাতীয়পার্টির রাজনীতি আর করবেন না। জাতীয়পার্টির সঙ্গে সকল সম্পর্ক ছিন্ন করেছেন। কিন্তু স্থানীয়দের মাঝে প্রশ্ন ওঠেছে তাহলে মান্নানের বাড়িতে কেন জাতীয়পার্টির সংবাদ সম্মেলন? এ বিষয়ে স্থানীয়রা জানান, মান্নানের বাড়িতে সংবাদ সম্মেলন শেষ করেই তারা নিজেদের বিএনপির নেতাকর্মী দাবি করে প্রচারণা শুরু করে দিয়েছেন। এভাবে তারা মান্নানকে বিতর্কিত করছেন কাজী টিটুর ছেলে কাজী লিটু।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত