যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে কাভার্ডভ্যান চাপায় জীবন চন্দ্র (২০) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফতুল্লার চানমারী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জীবন চন্দ্র বাইসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি ইজিবাইকের সাথে ধাক্কা লেগে রাস্তায় পড়ে যান। এসময় দ্রুতগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফতুল্লা মডেল থানার এসআই মিলন ফকির জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক কাভার্ডভ্যান ও এর চালককে আটকের চেষ্টা চলছে। নিহতের পূর্ণাঙ্গ পরিচয় শনাক্তের প্রক্রিয়া অব্যাহত রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত