যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে ১০ দলীয় জোটের কোনো একক প্রার্থী থাকবে না বলে জানিয়ে আপসহীনভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী খন্দকার আনোয়ার হোসেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) রাতে নারায়ণগঞ্জ শহরের প্রেসক্লাব ভবনের সিনামন রেস্টুরেন্টে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
খন্দকার আনোয়ার হোসেন বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসনটি জোটের মধ্যে সমঝোতার মাধ্যমে উন্মুক্ত রাখা হয়েছে। ফলে জোটভুক্ত যে কোনো দল এখান থেকে প্রার্থী দিতে পারবে। এই আসনে নির্দিষ্ট কোনো ব্যক্তি বা দলকে জোটের পক্ষ থেকে এককভাবে মনোনীত করা হয়নি।”
তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ-৪ আসন নিয়ে শুরু থেকেই স্পষ্ট অবস্থান ছিল। ভোটের মাঠে কোনো চাপ বা সমঝোতার নামে ছাড় দেওয়া হবে না। জোটের ঐক্য বজায় রেখেই এই আসনে প্রতিদ্বন্দ্বিতা হবে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মামুনুর রশিদ, ডা. আলামিন রাকিব, সানাউল্লাহ মেম্বার, মেজবাহ উদ্দিন, মাসুদুজ্জামান, গোলাম মোস্তফা মানিক, আব্দুল কুদ্দুস, মামুন, মজিবরসহ স্থানীয় নেতাকর্মীরা।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত