1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগী আটক - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদ্রাসা থেকে ফেরার পথে গুলিবিদ্ধ শিশুটি হাসপাতালে বাঁচার জন্য লড়ছে ফতুল্লায় বেপরোয়া বরিশাইল্যা শহিদ, এবার পিটিয়ে দ্বিখন্ডিত করলো হাতের আঙ্গুল! ফতুল্লায় ঝুট ব্যবসার দখলকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষ, গুলিবিদ্ধসহ আহত ২ বিএনপিকে উদ্দেশ্যে করে রাব্বি: চাঁদাবাজি বন্ধ করেন অণ্যথায়…. সোনারগাঁয়ে অবৈধ ভোজ্যতেল কারখানায় অভিযান, জরিমানা ২ লাখ সিদ্ধিরগঞ্জে ধর্ষণ মামলায় চারজনের যাবজ্জীবন ফতুল্লার রেডিকেল ডিজাইন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সকে অত্যাধুনিক মডেল হাসপাতালে পরিণত করা হবে-এমপি মান্নান সোনারগাঁয়ে আন্ডারপাস নির্মাণের দাবিতে মানববন্ধন সোনারগাঁওয়ে লাইসেন্স বিহীন হাসপাতালে অভিযান, গ্রেফতার ১

বিদেশি পিস্তলসহ আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগী আটক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলিসহ আজমেরী ওসমানের ঘনিষ্ঠ দুই সহযোগীকে আটক করেছে হাইওয়ে পুলিশ।

সোমবার (১৯ জানুয়ারি) রাত পৌনে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া বাস স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক দুজন হলেন—নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৩) এবং একই জেলার বন্দর উপজেলার লক্ষ্মণখোলা এলাকার গোলজার হোসেনের ছেলে মোহাম্মদ চিশতী (৪২)। শাকিল আজমেরী ওসমানের “বডিগার্ড” হিসেবে পরিচিত।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা থেকে ঢাকাগামী ‘এশিয়া এয়ারকন’ নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। তল্লাশির সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, সীমান্ত এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র সংগ্রহ করে ঢাকায় নিয়ে যাচ্ছিল তারা।

এ বিষয়ে হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ থানার ওসি রুহুল আমিন বলেন, “আটক ব্যক্তিরা অস্ত্রটি কোথা থেকে এনেছে এবং কোথায় নিয়ে যাচ্ছিল—তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট