যুগের নারায়ণগঞ্জ:
বন্দরে তাওহীদ হত্যা মামলার প্রধান আসামি রহিম (২৫) ঘটনার ১০ দিন পর আদালতে আত্মসমর্পণ করেছেন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে তিনি আদালতে আত্মসমর্পণ করেন। রহিম বন্দর থানার ২৪ নম্বর ওয়ার্ডের আমিরাবাদ বালুর মাঠ এলাকার মান্নান মিয়ার ছেলে।
গত ৮ জানুয়ারি রাতে আমিরাবাদ এলাকার কফিল উদ্দিন মিয়ার বালুর মাঠসংলগ্ন কাঁশবনে তাওহীদকে হত্যা করা হয়।
নিহতের পিতা আল মামুন বাদী হয়ে বন্দর থানায় হত্যা মামলা দায়ের করেন।
বন্দর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন জানান, প্রধান আসামি আত্মসমর্পণ করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত