1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতামূলক সভা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি গ্রেফতার নারী আইনজীবীকে পিটিয়ে ‘নর্তকী’ তকমা : টিপু-রফিকের শাস্তি দাবিতে মানববন্ধন ফতুল্লায় পাঁচ বছরের শিশুকে ধর্ষনে আনোয়ার আটক ইজারার নামে নিজামের দখল সিন্ডিকেট : নিতাইগঞ্জে ব্যবসায়ী মহল আতংকে সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ

বন্দরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সচেতনতামূলক সভা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জে সচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। বুধবার দিনভর জেলার প্রতিটি ইউনিয়ন ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে এসব সভা অনুষ্ঠিত হয়।

এরই ধারাবাহিকতায় বুধবার বিকেল ৩টায় বন্দর উপজেলার কুড়িপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে একটি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সিফাত উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল হোসেন।

সভায় গণভোটে ‘হ্যাঁ’ ও ‘না’ ভোটের গুরুত্ব তুলে ধরা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, “গণভোট ২০২৬ ও সংসদ নির্বাচন—দেশের চাবি আপনার হাতে।” নাগরিকদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে দেশকে পরিবর্তনের পথে এগিয়ে নেওয়ার আহ্বান জানানো হয়।

সভায় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক নেতৃবৃন্দ গণভোটের গুরুত্ব তুলে ধরেন। বক্তারা উপস্থিত জনসাধারণকে গণভোটে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট