1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই: প্রধান আসামি তুহিন গ্রেপ্তার কালিরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা এষণ পারফর্মিং স্পেসের নতুন কমিটি ঘোষণা শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারায়ণগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০ অবশেষে রিয়াদ চৌধুরীর ছায়াতলে জয়নাল! স্বাক্ষর জালিয়াতির শঙ্কা, রিটার্নিং কর্মকর্তাকে গিয়াসের চিঠি বন্দর খেয়াঘাটে যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

সিদ্ধিরগঞ্জে ১৭’শ পিচ ইয়াবাসহ আমানউল্লাহ গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬
  • ৫৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ১ হাজার ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া ও একটি মোবাইল ফোনসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (১০ জানুয়ারি) সকাল ৯টার দিকে সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় পিডিকে কনসোর্টিয়াম সিএনজি রি-ফুয়েলিং স্টেশন লিমিটেডের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তি মো. আমানউল্লাহ (৩০)। তিনি কুমিল্লা জেলার চালিভাঙ্গা ইউনিয়নের বাসিন্দা ও ওমর আলীর ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আমানউল্লাহর কাছ থেকে ১ হাজার ৭শ’ পিস ইয়াবা ট্যাবলেট, ২৭ গ্রাম ইয়াবা ট্যাবলেটের গুঁড়া এবং একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি একাধিকবার ইয়াবা সরবরাহের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক হুমায়ুন কবির খন্দকার জানান, গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট