1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আমতলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

আমতলায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ২৮৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ফতুল্লার হরিহরপাড় আমতলা এলাকায় স্থানীয় যুব সমাজের উদ্যোগে জাঁকজমকপূর্ণ আয়োজনে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১ জানুয়ারী) রাতে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলার উদ্বোধন এবং বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করেন স্থানীয় স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের নেতা -মোঃ নাইম, মোঃ রাজীব, মোঃ রানা, সুজন, সুমন, সোহেল, মাসুদ, আরোফিন, বাবু, মুকুল, মাহাবুব, সাহেব আলী, লিটন প্রনুখ।

টুর্নামেন্টে মোট একাধিক দল অংশগ্রহণ করে। প্রতিটি ম্যাচেই ছিল টানটান উত্তেজনা। খেলাগুলো উপভোগ করতে দর্শকদের উপচেপড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। প্রতিটি ম্যাচ শেষে ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সুদাত আর রাফির টিম “আন্দোলন” এবং রানার্সআপ হয় ইয়াছিন আর রবিনের টিম “সংগ্রাম”।

আয়োজকরা জানান, এ ধরনের ক্রীড়া আয়োজন যুবসমাজকে মাদক ও অপরাধমুক্ত রেখে সুস্থ বিনোদনের পথে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আয়োজকদের মধ্যে উপস্থিত ছিলেন, সাইদুর, রাফি, রবিন, সুমন, ইয়াছিন, লিটু, সামি, সুদাত, রোমান, রিয়াদ, রিদয়, আপন, তানভীর, অনয়, রাজন, ইয়াকুব, ওসমানসহ বন্ধুমহল।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট