1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
দুর্ভোগ লাঘবে নাসিকের সাথে জামায়াতের সভা অনুষ্টিত - যুগের নারায়ণগঞ্জ
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

দুর্ভোগ লাঘবে নাসিকের সাথে জামায়াতের সভা অনুষ্টিত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ মহানগরীর বিভিন্ন এলাকায় তীব্র জনদুর্ভোগ নিরসন ও নাগরিক সুবিধা নিশ্চিতকরণের লক্ষ্যে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিকেলে জামায়াতের সাবেক আমীর মাওলানা মইনুদ্দিন আহমদ মিশনপাড়া এলাকার সমস্যাগুলো তুলে ধরেন।

তিনি জানান, মিশনপাড়া মসজিদের পাশে অবস্থিত পুকুরটি ময়লার স্তূপে পরিণত হওয়ায় দুর্গন্ধ ও পরিবেশ দূষণ সৃষ্টি হচ্ছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আজগর হোসেন জানান, তিনি দ্রুত ওই স্থান পরিদর্শন করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।

আইইটি স্কুল সংলগ্ন রাস্তা সংস্কারের বিষয়ে জানিয়ে তিনি বলেন, প্রস্তাব ইতোমধ্যেই এলজিইডিতে পাঠানো হয়েছে এবং এক সপ্তাহের মধ্যে মাঠ পর্যায়ের কাজ শুরু হবে। এছাড়া কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রাস্তা ও মাসদাইর ও বিবি রোডে যানবাহনের গতি নিয়ন্ত্রণের জন্য স্প্রিড ব্রেকার নির্মাণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে।

আলোচনা ও পরিদর্শনকালে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইঞ্জিনিয়ার মানোয়ার হোসাইন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য জাকির হোসাইন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন, সিটি কর্পোরেশন তাদের দেওয়া প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের মাধ্যমে নগরবাসীর কষ্ট লাঘব করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট