1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
খালেদাজিয়ার মৃত্যুতে খোরশেদের শোক - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক ইমদাদুল হক মিলন নারায়ণগঞ্জবাসীকে আগাম শুভেচ্ছা জানিয়েছেন সাংবাদিক হাবিবুর রহমান বাদল

খালেদাজিয়ার মৃত্যুতে খোরশেদের শোক

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি:
বাংলাদেশের রাজনীতির এক দৃঢ় ও প্রভাবশালী নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

এক শোক বার্তায় খোরশেদ বলেন, তিনি ছিলেন গণতন্ত্র, জাতীয়তাবাদ ও বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার এক আপসহীন সংগ্রামী নেত্রী। রাজনীতিতে তার উপস্থিতি ছিলো নক্ষত্রের মতো আলোকময়, আর তার প্রস্থানও হয়েছে নক্ষত্রের মতোই। তার দীর্ঘ রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে সংগ্রাম এবং নেতৃত্ব দেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ত্যাগ ও অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। খোরশেদ আরো বলেন, দেশনেত্রীর মৃত্যুতে এক মহাকালের সমাপ্তি হলো। আমরা তার আর্দশের সন্তানরা এতিম হলাম।

আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তাঁর ভুলত্রুটি ক্ষমা করে তাঁর সৎ আমলগুলো কবুল করে তিনি যেন মরহুমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, দলীয় নেতাকর্মী ও দেশবাসীকে এ শোক সহ্য করার তৌফিক দান করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট