1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৩: অঞ্জন দাসের মনোনয়নপত্র জমা - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

নারায়ণগঞ্জ-৩: অঞ্জন দাসের মনোনয়নপত্র জমা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ) আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন গণসংহতি আন্দোলনের মনোনীত প্রার্থী গার্মেন্ট শ্রমিক সংহতির কেন্দ্রীয় সহ-সভাপ্রধান ও গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাস।

সোমবার (২৯ ডিসেম্বর) জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক রায়হান কবিরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।

এসময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন ও এর সহযোগী সংগঠনের জেলা-উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর অঞ্জন দাস বলেন,“এই নির্বাচন কোনো সাজানো খেলা হতে পারে না। নির্বাচিত হয়ে মেহনতি মানুষের অধিকার আদায় করাই হবে আমার প্রথম কাজ। আজ মনোনয়ন জমা দিয়ে আমরা কেবল কাগজ জমা দেইনি আমরা জনগণের আশা-আকাঙ্ক্ষাকে নির্বাচনের ময়দানে দাঁড় করিয়েছি।”

নির্বাচনের পরিবেশ নিয়ে ক্ষোভ ও শঙ্কা প্রকাশ করে তিনি আরও বলেন, “নিরাপত্তাহীনতার মধ্যে দাঁড়িয়ে নির্বাচন করা অসম্ভব। নির্বাচন কমিশনের প্রতি স্পষ্ট দাবি অবিলম্বে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করুন। লুট হওয়া ও অবৈধ অস্ত্র উদ্ধার করুন। কিন্তু বাস্তবে আমরা দেখছি প্রশাসনের নীরবতা ও নিষ্ক্রিয়তা।”

সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, “ওসমান হাদিকে গুলি করে হত্যার পর আমরা এখনো শঙ্কিত। এই হত্যাকাণ্ড প্রমাণ করে রাজনৈতিক সহিংসতা এখনো থামেনি। এরপরও প্রশাসন যদি নীরব থাকে, তবে সেটি জনগণের নিরাপত্তার সঙ্গে সরাসরি বিশ্বাসঘাতকতা।”

অঞ্জন দাস বলেন, “এই নির্বাচন যদি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ না হয় তবে তার দায় নির্বাচন কমিশন ও প্রশাসনকে নিতে হবে। আমরা ভয় দেখিয়ে থামিয়ে দেওয়া মানুষ নই। মাথাল মার্কা নিয়ে আমরা জনগণের শক্তিতেই সামনে এগোব।”

শেষে তিনি জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এই নির্বাচনকে গণভোটে পরিণত করুন। অন্যায়, দমন ও ভয়ের রাজনীতির বিরুদ্ধে হ্যাঁ ভোট দিন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট