1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
আড়াইহাজারে তিন স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

আড়াইহাজারে তিন স্বর্ণকারের বাড়িতে ডাকাতির ঘটনায় দুই ডাকাত গ্রেফতার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১২১ বার পড়া হয়েছে
Oplus_131072

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সংঘটিত আলোচিত দুটি ডাকাতির ঘটনায় জড়িত দুই ডাকাতকে গ্রেফতার করেছে আড়াইহাজার থানা পুলিশ।

রোববার (২৮ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার জালাকান্দি এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— জালাকান্দি এলাকার লালমিয়ার ছেলে সেলিম (৩৫) এবং একই এলাকার আ. হকে’র ছেলে মুনসুর (৩৮)।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন জানান, গত ২৩ ডিসেম্বর রাতে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈরবদী এলাকায় সাবেক ইউপি সদস্য ও স্বর্ণকার হারাধন চন্দ্রের বাড়িসহ তিনটি স্বর্ণকারের বাড়িতে সংঘটিত ডাকাতি এবং এর আগে ১৪ ডিসেম্বর রাতে ব্রাহ্মন্দী ইউনিয়নের পাঁজারদিয়া এলাকার আনোয়ার মোল্লা ও মুনসুর আলীর বাড়িতে সংঘটিত ডাকাতির ঘটনায় এই দুজনের সম্পৃক্ততা পাওয়া গেছে।

ডাকাতির সময় ডাকাতদল ভৈরবদী এলাকায় চারজন এবং পাঁজারদিয়া এলাকায় অন্তত ১৫ জনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তারা গৃহকর্তাদের স্বর্ণালঙ্কার, নগদ অর্থসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়।

এ ঘটনায় পাঁজারদিয়া এলাকার ভুক্তভোগী মুনসুর আলীর ছেলে তায়েব আল হাসান বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি মামলা দায়ের করেন।

ওসি আলাউদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস দল তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃতদের সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ডাকাতচক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট