1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জ-৪ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের সাবেক সভাপতি মাও.জব্বার - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১১২০ লিটার জ্বালানি উদ্ধার নাসিকে ৭৭ হাজার ৯৮৪ শিশু পাবে হাম-রুবেলার টিকা নারায়ণগঞ্জে হামের প্রাদুর্ভাব কম, ১১ দিন ব্যাপি শুরু হচ্ছে টিকাদান ক্যাম্পেইন গণভোটের রায় বাস্তবায়নে সিদ্ধিরগঞ্জে জামায়াতের সভা লুট হওয়া ৭ সাউন্ড গ্রেনেড সোনারগাঁ থেকে উদ্ধার শামীম ওসমানের ঘনিষ্টজন হাবু কান্ডে বিব্রত বিএনপি! শিক্ষার্থীদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার আহ্বান জানালেন এমপি কালাম রেলের জমিতে মার্কেট ও খানপুরে পোর্ট নির্মাণের সিদ্ধান্তে আপত্তি, ডিসিকে স্মারকলিপি বিজ্ঞান চর্চাকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানালেন ডিসি বন্দরের শীতলশীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ-৪ নির্বাচন থেকে সরে দাঁড়ালেন শিবিরের সাবেক সভাপতি মাও.জব্বার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২৯ ডিসেম্বর, ২০২৫
  • ১৫২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনের প্রার্থিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নিয়েছেন বাংলাদেশে ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার। আস সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান তিনি।

আবদুল জব্বার তার পোস্টে বলেন, ‘সংগঠনের সিদ্ধান্তে আমি নারায়ণগঞ্জ-৪ আসন থেকে সংসদ সদস্য প্রার্থিতা প্রত্যাহার করে নিলাম। দেশ জাতির স্বার্থই আমাদের জন্য এখন মুখ্য বিষয়।

সংগঠনের সর্বস্তরের ভাই-বোন-শুভাকাঙ্ক্ষী-ছাত্র-যুবকরা নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করেছেন। সত্যিই আপনাদের ভালোবাসা ও সহযোগিতা আমি আজীবন স্মরণ রাখব। আল্লাহ তায়ালা আমাদের সামগ্রিক তৎপরতা কবুল করুন।

তিনি আরো বলেন, ‘১০ দলীয় জোট প্রার্থী ছোট ভাই অ্যাড. আবদুল্লাহ আল আমিনের জন্য শুভ কামনা রইল।

অ্যাড. আবদুল্লাহ আল আমিন এনসিপির কেন্দ্রীয় নেতা। গতকাল রবিবার তিনি ওই আসনে জোটের মনোনয়ন পেয়েছেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট