1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
পরীক্ষা বর্জন: আড়াইহাজারে এটিআই শিক্ষার্থীদের স্মারকলিপি - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

পরীক্ষা বর্জন: আড়াইহাজারে এটিআই শিক্ষার্থীদের স্মারকলিপি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৫৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগসহ আট দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছেন আড়াইহাজারের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট (এটিআই)-এর শিক্ষার্থীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মো. রায়হান কবিরের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষার্থী প্রতিনিধিরা।

স্মারকলিপিতে শিক্ষার্থীরা দাবি জানান, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডিএই-এর অধীন থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আওতায় একটি স্বতন্ত্র প্রতিষ্ঠান গঠন, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদ শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষণ এবং ডিপ্লোমা কৃষিবিদদের জন্য পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ নিশ্চিত করা।

এছাড়াও বেসরকারি খাতে ডিপ্লোমা কৃষিবিদদের জন্য ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেল নির্ধারণ, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিং চালুর দাবিও জানানো হয়।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন শিক্ষার্থী প্রতিনিধি মো. আবু বকর ছিদ্দীক, ইয়াছিন শেখ, সৃজন অধিকারী, ইসরাত জেরিন চৈতি, ফাতেমা সরকার পুষ্প, তাজরিয়ান, আবরার শাহরিয়ার নাবিল, সাদিয়া ইসলাম মুন, সাদিয়া বিনতে কাদির আচল, ফায়রোজ আনিকা, রিজওয়ানা জান্নাত নিসাসহ অন্যান্য শিক্ষার্থীরা।

উল্লেখ্য, গত বুধবার (১৭ ডিসেম্বর) থেকে আট দফা দাবিতে ধারাবাহিক আন্দোলন ও বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন এটিআই শিক্ষার্থীরা।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট