1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে কন্যা শিশুসহ গৃহবধূ নিখোঁজ: এলাকাবাসীর ধারনা পরকিয়া - যুগের নারায়ণগঞ্জ
রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে পরিত্যক্ত প্লাস্টিকের গোডাউন থেকে যুবকের মরদেহ উদ্ধার আড়াইহাজারে বিএনপি নেতা হত্যা: ‘মামলা বাণিজ্যে’ বিচার প্রক্রিয়া জিম্মি, ক্ষোভে ফুঁসছে জনপদ ফতুল্লায় শিক্ষিকাকে ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসার প্রধান শিক্ষক কারাগারে সোনারগাঁয়ে নাশকতার মামলায় আ.লীগের ৪৮ আসামি, গ্রেপ্তার ৫ নারী সহকর্মীদের নর্তকী বলে আখ্যা দিলেন টিপু! সর্বত্র সমালোচনা নারায়ণগঞ্জে ‘জলবায়ু সহিষ্ণু ক্যাম্পাস উদ্যোগে শিক্ষাপ্রতিষ্ঠানে আধুনিক স্বাস্থ্য উপকরণ বিতরণ নারায়ণগঞ্জে পৃথক অভিযানে ১১৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ নারায়ণগঞ্জে আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার র‍্যাবের অভিযান: রাসেল পার্ক থেকে অনলাইন জুয়ার এজেন্টসহ গ্রেপ্তার ৫ শিশু ধর্ষন: ফতুল্লায় ভোক্তভোগী পরিবারকে ন্যায় বিচারের আশ্বাস দিলেন ডিসি-এসপি

বন্দরে কন্যা শিশুসহ গৃহবধূ নিখোঁজ: এলাকাবাসীর ধারনা পরকিয়া

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জ বন্দরে ৪ বছরের কন্যা সন্তানসহ ফাতেমা রিফাত মিতু (২৪) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছে। গত ৬ দিন ধরে তাকে ও তার শিশুকন্যাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে পরিবারের মধ্যে শঙ্কা দেখা দিয়েছে।

পরিবারের পক্ষ থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় ফাতেমা রিফাত মিতু মাথাব্যথার চিকিৎসার জন্য শহরের ভিক্টোরিয়া হাসপাতালের উদ্দেশ্যে তার নানির বাড়ি (এনায়েতনগর, ২১নং ওয়ার্ড) থেকে রওনা দেন। হাসপাতাল থেকে ফিরে আসতে বিলম্ব হওয়ায় দুপুরে তার স্বামী জুয়েল এবং খালা রুমা ইসলাম মোবাইলে কল দিলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

পরবর্তী সময়ে হাসপাতালসহ বিভিন্ন জায়গায় ৬ দিন ধরে খোঁজাখুঁজি করেও কোনো সন্ধান না পাওয়া যাওয়ায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে খালা রুমা ইসলাম বন্দর থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পুলিশ নিখোঁজদের খোঁজে তদন্ত শুরু করেছে এবং নাগরিকদের সহযোগিতা কামনা করছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট