1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ডেভিল দেলোয়ার গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে কেন্দ্রীয় ঈদগাহে মুসল্লিদের ঢল নারায়ণগঞ্জে কর্তব্যরত ট্রাফিক নার্স ও রোগীদের জন্য খোরশেদের বিশেষ আয়োজন পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ নেতা মীর সোহেল আলী ফতুল্লায় পলাতক আসামি রফিকুস সালেহীন গ্রেপ্তার ফতুল্লাবাসীকে সাংবাদিক সুজনের ঈদ শুভেচ্ছা সৌদির সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন সিদ্ধিরগঞ্জে অসহায়দের ঈদ সামগ্রী বিতরন ফতুল্লাবাসীকে ঈদের আগাম শুভেচ্ছা জানালেন প্রধান শিক্ষিকা লুৎফুন নেছা ম্যাডাম এনায়েতনগর ইউপির ১নং ওয়ার্ডবাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানালেন মেম্বার প্রার্থী ওসমান ফতুল্লায় অসহায়দের মুখে হাসি ফুটালেন রিয়াদ চৌধুরী

বন্দরে ডেভিল দেলোয়ার গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫
  • ১১৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পুলিশের ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেলোয়ার হোসেনকে (৫৫) গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃত দেলোয়ার হোসেন বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের কুচিয়ামাড়া এলাকার মৃত আনোয়ারুল মিয়ার ছেলে।

পুলিশ জানায়, রোববার (২১ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কুচিয়ামাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে বন্দর থানায় দায়েরকৃত ১১(১১)২৫ নম্বর মামলায় তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার বিবরণে জানা যায়, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টার দিকে বন্দর থানাধীন ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে পাকা রাস্তার ওপর নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৫০ থেকে ৫৫ জনের একটি দল জড়ো হয়। এ সময় তারা শেখ হাসিনা ও অয়ন ওসমানের ব্যানারে একটি ঝটিকা মশাল মিছিল বের করে।

পুলিশের নজরে বিষয়টি এলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে বিভিন্ন স্লোগান দিতে দিতে মিছিলকারীরা দ্রুত ঢাকার দিকে চলে যায়।

এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ধামগড় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট