যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় “অপারেশন ডেভিল হান্ট” অভিযানে রনী (২৪) নামে ছাত্রলীগের এক সক্রিয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রনী ধামগড় ইউনিয়নের শ্রীরামপুর এলাকার মৃত হাফিজুল হকের ছেলে।
গত রোববার (৩০ নভেম্বর) রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। পরে সোমবার (১ ডিসেম্বর) ১১(১১)২৫ নম্বর মামলায় সাত দিনের রিমান্ড আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়।
মামলার বরাত দিয়ে পুলিশ জানায়, গত ৬ নভেম্বর রাত পৌনে ৯টায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের কেওঢালা মেগাসিটি ফিলিং স্টেশনের সামনে ৫০-৫৫ জনের একটি দল নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে ঝটিকা মশাল মিছিল বের করে। পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা ১৫-২০টি মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় দায়েরকৃত মামলায় রনীর সংশ্লিষ্টতার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সম্পাদক : রনি কুমার দাস, প্রকাশক : মোঃ আল আমিন মিয়া রকি কর্তৃক প্রকাশিত
বার্তা ও বানিজ্যিক কার্যালয় : পশ্চিম ভোলাইল মেলিটিরী বাড়ি কাশীপুর ফতুল্লা নারায়ণগঞ্জ।
যোগাযোগ : ০১৫১১-৭০৫৩৮৪, ০১৯১৬-১৮৭২৫৪.
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত