1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
জেলা কারাগারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ ফতুল্লায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা

জেলা কারাগারের সামনে মোটরসাইকেলের ধাক্কায় নারী পথচারীর মৃত্যু

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ৮৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
ঢাকা-নারায়ণগঞ্জ লিংকরোডে রাস্তা পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় জহুরা বেগম (৪০) নামে এক নারী পথচারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকও আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে জেলা জেলখানার সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জহুরা বেগম গাইবান্ধা জেলার সাদুল্লাপুর থানার শ্রীরামপুর গ্রামের জমসের শেখের মেয়ে। তিনি পরিবারসহ নারায়ণগঞ্জের কাইয়ুমপুর এলাকায় বসবাস করতেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় হঠাৎ একটি দ্রুতগতির মোটরসাইকেল নারী পথচারীকে ধাক্কা দিলে তিনি ও চালক দুজনই ছিটকে পড়ে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। তবে ঢাকা যাওয়ার পথে জহুরা বেগমের মৃত্যু হয়।

নিহতের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, “মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।”

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, “দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। তবে এখনও কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট