1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২২ - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

নারায়ণগঞ্জে নিষিদ্ধ আ. লীগের ১১ নেতাকর্মীসহ গ্রেপ্তার ২২

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১৬৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ও সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ নেতাকর্মীসহ মোট ২২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) গভীর রাত থেকে বুধবার সকাল পর্যন্ত পৃথক এই অভিযানে তাদের আটক করা হয়।

রূপগঞ্জ থানা পুলিশ জানায়, মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত উপজেলার তারাব পৌরসভার বরপা ও পূর্বাচলসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- মোস্তফা সারোয়ার নিশাত, রুহুল আমিন নেভী, জাহিদুল হাসান, মো. সাইফুল ইসলাম, মনি শিকদার, মো. রায়হান ও মো. রফিকুল।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আটককৃতরা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউন কার্যক্রম সফল করার উদ্দেশ্যে ঢাকায় যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

অন্যদিকে, সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ মঙ্গলবার রাতে বৈষম্যবিরোধী আন্দোলন ও অন্যান্য মামলায় জড়িত ১৫ জনকে গ্রেপ্তার করেছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম জানান, গ্রেপ্তারদের মধ্যে চারজন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের সক্রিয় কর্মী।

গ্রেপ্তারকৃতরা হলেন- নিষিদ্ধ আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. ভোলা (৫৪) মেম্বার, যুবলীগ কর্মী মো. মাইন উদ্দিন (২৪), স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ৮নং ওয়ার্ডের তথ্য ও গবেষণা সম্পাদক জিয়াউল হক জিয়া (৪৫), এবং যুবলীগ কর্মী মো. রবিন (৩৫)। বাকি ১১ জন মাদক ও বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানিয়েছে পুলিশ।

থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম আরও বলেন, গ্রেপ্তারকৃত ১৫ জনকে বুধবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট