1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে র‍্যাবের পোশাক পরে ২৫ লাখ টাকা ছিনতাই করল দুর্বৃত্তরা - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২ শর্ত ভঙ্গ করে নারায়ণগঞ্জের টানবাজারে চলছে সেন কোম্পানির মদ বিক্রি! সোনারগাঁয়ে গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক ফতুল্লা রেলস্টেশন এলাকায় পথ হারানো শিশু তামজীদ উদ্ধার, পরিবারকে খুঁজছে পুলিশ

সিদ্ধিরগঞ্জে র‍্যাবের পোশাক পরে ২৫ লাখ টাকা ছিনতাই করল দুর্বৃত্তরা

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫
  • ১১০ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জে র‍্যাবের পোশাক পরা দুর্বৃত্তদের বিরুদ্ধে ২৫ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মোবাইল টেলিকম ব্যাংকিং ব্যবসায়ী মো. সজীব হোসেন (২৭) সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে সজীব হোসেন উল্লেখ করেছেন, গত ৭ নভেম্বর দুপুর ১২টার দিকে ব্যবসার নগদ ২৫ লাখ টাকা কালো রঙের অফিস ব্যাগে নিয়ে গুলিস্তান থেকে স্বদেশ পরিবহনে করে মদনপুরে যাচ্ছিলেন। দুপুর ১২টা ২৫ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোডে সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন এলাকায় পৌঁছালে একটি সাদা হাইএস মাইক্রোবাস তার বাসটির গতিরোধ করে।

এরপর মাইক্রোবাস থেকে নামা চারজনের মধ্যে দুইজনের গায়ে র‍্যাবের কটি এবং বাকি দুইজনের গায়ে সিভিল পোশাক ছিল। তারা অস্ত্রের মুখে সজীবকে হাতকড়া পরিয়ে বাস থেকে নামিয়ে নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে তার চোখে গামছা বেঁধে মারধর করে এবং সঙ্গে থাকা টাকাগুলো ছিনিয়ে নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

সজীব আরও জানান, দুর্বৃত্তরা মারধরের পর দুপুর ১টার দিকে সিদ্ধিরগঞ্জের মৌচাক ক্যানালপাড় এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় ফেলে রেখে যায় এবং হত্যার হুমকি দেয়। পরে তার চিৎকারে স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর আলম বলেন, “অভিযোগটি হাতে পেয়েছি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট