1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
কাঁচপুরে দূর্ঘটনা : অটোরিকশা যাত্রী নিহত, আহত দুই - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে সাড়াশি অভিযানে মাদকসহ ১১ অপরাধী গ্রেপ্তার রাস্তায় লাশ রেখে পালানোর সময় অ্যাম্বুলেন্সসহ চালক আটক বক্তাবলীতে পিকআপ চাপায় মোটর সাইকেল আরোহী নিহত নারায়ণগঞ্জে দেশীয় অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেপ্তার সোনারগাঁওয়ে নোয়াগাঁ ইউনিয়নে পোষ্টার বিতর্ক: বিএনপি নেতার পদবি নিয়ে বিভ্রান্তি বর্ষার আগেই ফতুল্লায় ভয়াবহ জলাবদ্ধতা, এমপি’র নীরবতায় জনমনে ক্ষোভ ফতুল্লার বক্তাবলীতে জামানের রমরমা মাদক ব্যবসা মহাঅষ্টমীর স্নানোৎসব সামনে রেখে লাঙ্গলবন্দে প্রস্তুতি পরিদর্শন রূপগঞ্জে জামদানী ভিলেজ পরিদর্শনে বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরিফুল রূপগঞ্জে স্বামীর সামনে স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ২

কাঁচপুরে দূর্ঘটনা : অটোরিকশা যাত্রী নিহত, আহত দুই

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পড়া হয়েছে
Oplus_0

যুগের নারায়ণগঞ্জ:
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর এলাকায় কাভার্ডভ্যানের চাপায় মাঈনউদ্দিন (৩৫) নামে এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন অটোরিকশার চালকসহ আরও এক যাত্রী।

আজ বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর নিচে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাঈনউদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, “ঢাকামুখী একটি কাভার্ডভ্যান কাঁচপুর সেতুর ওপর উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে চলে যায়। এ সময় পেছনে থাকা একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই যাত্রী মাঈনউদ্দিন মারা যান এবং চালকসহ আরেক যাত্রী আহত হন।”

তিনি আরও বলেন, “খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক ও সহকারী পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।”

স্থানীয়রা জানান, দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট