1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ২১৫ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ নারায়ণগঞ্জ জেলা শাখা একুশের বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছে। সোমবার (২০ অক্টোবর) সংগঠনের সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক বিমল কান্তি দাস এক যৌথ বিবৃতিতে বাংলা একাডেমির এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

বিবৃতিতে তারা বলেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষের এবারের ফেব্রুয়ারি মাসে অমর একুশে বইমেলা স্থগিত রাখার সিদ্ধান্তে দেশের লক্ষ লক্ষ পাঠক, লেখক, প্রকাশক ও সংস্কৃতিকর্মীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ হয়েছেন। একুশের বইমেলা শুধু বই বিক্রির স্থান নয়, এটি জাতির ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত জাতীয় চেতনার প্রতীক হয়ে উঠেছে।

প্রগতি লেখক সংঘের পক্ষ থেকে আরও বলা হয়, “নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বা আইনশৃঙ্খলার অজুহাতে বইমেলা স্থগিত রাখার কোনো যৌক্তিকতা নেই। অতীতেও জাতীয় নির্বাচন ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হয়েছে, কিন্তু কখনো বইমেলা বন্ধ হয়নি।”

বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে বলা হয়, একুশের বইমেলার সময়সূচি পরিবর্তনের ফলে বহু লেখক, প্রকাশক, পাঠক ও বিদেশে বসবাসরত বাংলাদেশিদের পরিকল্পনা ব্যাহত হবে। এটি কেবল সাংগঠনিক নয়, সংস্কৃতি ও জ্ঞানচর্চার ক্ষেত্রকেও সংকুচিত করবে।

তারা বলেন, “প্রয়োজনে নির্বাচনের দিন একদিন মেলা বন্ধ রাখা যেতে পারে, কিন্তু পুরো অনুষ্ঠান স্থগিত রাখার সিদ্ধান্ত বাংলা সাহিত্য ও মুক্তচিন্তার চর্চার ওপর আঘাত।”
বিবৃতিতে আরও বলা হয়, বইমেলাকে কেন্দ্র করে যে অসাম্প্রদায়িক ও সাংস্কৃতিক মিলনমেলা গড়ে ওঠে, তাকে ব্যাহত করার অপচেষ্টা চললে তা জনগণের সাংস্কৃতিক চেতনার পরিপন্থী হবে।

শেষে তারা আশা প্রকাশ করেন, বাংলা একাডেমি কর্তৃপক্ষ মহান একুশের চেতনা ও প্রতিষ্ঠানের গৌরবময় ঐতিহ্য রক্ষায় সুবিবেচনার পরিচয় দিয়ে সিদ্ধান্তটি প্রত্যাহার করবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট