1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
‘কথন’র তৃতীয় সংখ্যা উন্মোচন ও এক বছর পূর্তি উদযাপন - যুগের নারায়ণগঞ্জ
বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় গ্যাসের অবৈধ শিল্প-আবাসিক সংযোগ বিচ্ছিন্ন নিতাইগঞ্জে চুরিতে ব্যর্থ তাই গম ভর্তি জাহাজে হামলা, গ্রেপ্তার ১ সন্ত্রাসী স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে গণসংহতির সাক্ষাৎ: এক সপ্তাহে আইসিইউ চালুর আশ্বাস ফতুল্লা দলিল লেখক সমিতিতে উত্তেজনা রফিক অধ্যায়ের অবসানের দাবি ফতুল্লায় ‘ চলে অপরাধের আড্ডাখানা’: সাংবাদিককে হত্যার হুমকি, কুখ্যাত শহীদের দাপট অব্যাহত বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে-ডিসি বন্দরের মাদক মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড জনদুর্ভোগ লাঘবে জেলা পরিষদ কাজ করে যাচ্ছে: মামুন মাহমুদ সিদ্ধিরগঞ্জে পুলিশ সদস্যের মোটরসাইকেল চুরি ফতুল্লায় ইটিপি ছাড়া তিন কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

‘কথন’র তৃতীয় সংখ্যা উন্মোচন ও এক বছর পূর্তি উদযাপন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ২২৭ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:
সাহিত্য পত্রিকা ‘কথন’র তৃতীয় সংখ্যার আত্মপ্রকাশ ও এক বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ অক্টোবর) বিকেল ৪টায় নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহিদ মিনারে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাদিয়া সুলতানা জুথী ও শ্রীকান্ত, এবং সভাপতিত্ব করেন কথনের সভাপতি দীপা নাগ তন্দ্রা। এসময় উপস্থিত ছিলেন কথনের উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, সম্পাদকম-লী, লেখক-লেখিকা, পাঠক, অভিভাবক ও শুভানুধ্যায়ী।

আলোচনা পর্বে বক্তারা বলেন, “কথন সাহিত্যচর্চার পাশাপাশি সমাজবোধসম্পন্ন লেখালেখির এক অনন্য উদ্যোগ। এর ধারাবাহিকতা আগামী দিনে আরও বিস্তৃত হোক।”
পত্রিকার তৃতীয় সংখ্যা উৎসর্গ করা হয়েছে শিক্ষা, সংস্কৃতি ও জুলাই অভ্যুত্থানের শহিদদের প্রতি। নতুন সংখ্যায় নবীন ও প্রবীণ লেখকদের লেখা স্থান পেয়েছে, যেখানে উঠে এসেছে সময়ের প্রতিধ্বনি ও জীবনের বহুমাত্রিক রূপ।

অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি সাংস্কৃতিক পরিবেশনা ও ‘কথন’র এক বছরের পথচলার স্মৃতিচারণা অনুষ্ঠিত হয়। পরে উপস্থিত অতিথিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয় পত্রিকার নতুন সংখ্যা।

শুরু থেকেই ‘কথন’ পাঠকদের কাছে একটি ভিন্নমাত্রার সাহিত্যচর্চার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিতি পেয়েছে। অনুষ্ঠানের শেষাংশে আয়োজকরা ভবিষ্যতেও এই সাহিত্য-অভিযাত্রা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট