1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ৪ মাদক কারবারি গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে ৪ মাদক কারবারি গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১১৪ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মাদকবিরোধী নিয়মিত অভিযানে হেরোইন ও ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

রবিবার (৫ অক্টোবর) রাতে সিদ্ধিরগঞ্জের কদমতলী, আদমজী বিহারী ক্যাম্প ও আরামবাগ এলাকায় পৃথক অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে একশ’ পুরিয়া হেরোইন ও ৬১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন বরিশালের হিজলা থানার চরদূর্গাপুর গ্রামের মৃত কালু চৌকিদারের ছেলে ওলিল চৌকিদার (২৬), মুন্সিগঞ্জের গজারিয়া থানার জামালদী গ্রামের আমির হোসেনের ছেলে ইমরান হোসেন (২৯), সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া বিহারী ক্যাম্প এলাকার আব্দুল করিমের ছেলে নাসির ওরফে কালু (৩৫) এবং একই থানার আরামবাগ এলাকার সুলতান ব্যাপারীর ছেলে মাসুদুর রহমান তপন (৩২)।

সোমবার (৬ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম।

তিনি বলেন, “নারায়ণগঞ্জ একটি শিল্পনগরী এলাকা হওয়ায় এখানে বিভিন্ন জেলার মানুষের বসবাস বেশি। সেই সুযোগে মাদক চোরাচালান ও বেচাকেনার প্রবণতা বেড়েছে। পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় রোববার রাতে অভিযানে চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।”

ওসি আরও জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। সোমবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট