1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সিদ্ধিরগঞ্জে ‘দৈনিক বাংলার ক্রাইম’ অনলাইন পোর্টালের উদ্বোধন - যুগের নারায়ণগঞ্জ
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
টিকটকে প্রেম অত:পর চাঁদপুর থেকে ডেকে এনে নারায়ণগঞ্জে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেফতার ২ আড়াইহাজারে অটোরিকশা দুর্ঘটনায় নিহত ১, আহত ২ নবজাতককে ফেলার চেষ্টা: অভাবী ঘরের শিশুটির ‘দায়িত্ব’ নিলেন দম্পতি এবার অপকর্ম ঠেকাতে ভিন্ন কৌশলে মাঠে নেমেছে কুত্তা দীলিপ! সিদ্ধিরগঞ্জে ১ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার পাঠমূল্যায়ন: রফিউর রাব্বির বই ‘নারায়ণগঞ্জের সংস্কৃতি ইতিহাস ঐতিহ্য সোনারগাঁয়ে এনসিপিতে যোগ দিলেন গণ পরিষদের নেতৃবৃন্দ বন্দরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় দুই লম্পট গ্রেফতার সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার : রহস্য ঘিরে চাঞ্চল্য প্রয়োজনে বৈষম্যের বিরুদ্ধে আবারও আন্দোলন গড়ে উঠবে-মাও.জব্বার

সিদ্ধিরগঞ্জে ‘দৈনিক বাংলার ক্রাইম’ অনলাইন পোর্টালের উদ্বোধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: রবিবার, ৫ অক্টোবর, ২০২৫
  • ৯৯ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিলের মাধ্যমে সংবাদ মাধ্যম জগতে আনুষ্ঠানিক যাত্রা শুরু করলো দৈনিক বাংলার ক্রাইম অনলাইন নিউজ পোর্টাল।

রবিবার (৫ অক্টোবর) সকালে নাসিকের ৬ নম্বর ওয়ার্ডের এসও রোড এলাকায় গণমাধ্যমের নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পোর্টালটির শুভ উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা এস এম আসলাম পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা গোলাম কিবরিয়া ও মোঃ সালাউদ্দিন, সম্পাদক ও প্রকাশক মকবুল হোসেন বাবু, বার্তা সম্পাদক আরিফ খান শুভ, মফস্বল সম্পাদক সাইফুল ইসলাম রাজু।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক শরিফ হোসেন, শ্রমিক দলের সদস্য সচিব কাজী উকিল, যুগ্ম আহ্বায়ক মুন্না প্রধান, খোরশেদ আলম, যুগ্ম সম্পাদক ইমন ম-ল ও রিপন ম-ল, সদস্য জাহাঙ্গীর, মিজান, আব্দুর রবসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট