1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
রূপগঞ্জে স্ত্রীকে হত্যা: ২২ বছর পর স্বামীর মৃত্যুদন্ড - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

রূপগঞ্জে স্ত্রীকে হত্যা: ২২ বছর পর স্বামীর মৃত্যুদন্ড

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩২ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অপরাধে স্বামী আমীর হোসেনকে (৫০) যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জ অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক হুমায়রা তাসমিন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আমীর হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত আমীর হোসেন জামালপুর জেলার ইসলামপুর উপজেলার মহলগিরী এলাকার শাহ জামালের ছেলে। নিহত বিলকিছ বেগম রূপগঞ্জের পশ্চিমগাঁও এলাকার মো. আবু তালেবের মেয়ে।

মামলা সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলছিল তাদের মধ্যে। এর জের ধরে ২০০৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে আমীর হোসেন তার স্ত্রী বিলকিছ বেগমকে বাড়ির পাশে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা আবু তালেব রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মো. কাইউম খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছিল। সেই মামলায় দীর্ঘ ২২ বছর পর অপরাধীর অনুপস্থিতিতে আদালত এই রায় দেন।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট