1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ৩ যুবক আটক, মুচলেকায় মুক্ত - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

বন্দরে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে ৩ যুবক আটক, মুচলেকায় মুক্ত

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ

পূজা মণ্ডপের সামনে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে নারায়ণগঞ্জের বন্দরে ৩ যুবককে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) গভীর রাতে আটক করে পুলিশ। তবে শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে মুচলেকা নিয়ে তাদেরকে ছেড়ে দেওয়া হয়।

আটককৃতরা হলো- বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুর এলাকার পিয়ার হোসেন মিয়ার ছেলে রমজান (১৯), আনোয়ার হোসেন মিয়ার ছেলে তৌহিদ (১৮) এবং মামুন শেখের ছেলে সাদনান ওরফে সাকিব (১৭)।

স্থানীয় সূত্র জানায়, শুক্রবার সন্ধ্যায় বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের চর ইসলামপুরস্থ শ্রী শ্রী ব্রহ্মমন্দির পূজা ম-পে তারা কটূক্তি করে। এতে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগে। খবর পেয়ে পূজা উদযাপন কমিটি পুলিশকে জানালে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে এবং গভীর রাতে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।

পরে মুছাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মঞ্জু ও উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল দাস থানায় উপস্থিত হয়ে আলোচনার মাধ্যমে মুচলেকা নিয়ে যুবকদের ছেড়ে দেওয়ার ব্যবস্থা করেন।

এ বিষয়ে বন্দর থানার উপ-পরিদর্শক (সেকেন্ড অফিসার) খাইরুল বাশার গণমাধ্যমকে জানান, “ঘটনার বিষয়ে ডিসি স্যার ও পুলিশ সুপার স্যারের সঙ্গে কথা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধি ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের উপস্থিতিতে আটককৃতদের কাছ থেকে মুচলেকা নিয়ে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।”

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট