1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোনারগাঁ-বন্দরে ব্রহ্মপুত্র নদে দূষণ-দখল বিরোধী মানববন্ধন - যুগের নারায়ণগঞ্জ
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
দলের বিরুদ্ধে অবস্থান নিবেন ‘নো’ কম্প্রোমাইজ-মামুন মাহমুদ আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা

সোনারগাঁ-বন্দরে ব্রহ্মপুত্র নদে দূষণ-দখল বিরোধী মানববন্ধন

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৩ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

‘আমার নদী, আমার মা— দূষণ হতে দেব না’ স্লোগানে নারায়ণগঞ্জের সোনারগাঁ-বন্দর সীমান্তবর্তী ব্রহ্মপুত্র নদে দূষণ ও দখল বিরোধী মানববন্ধন করেছে পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটি।

 

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে এ কর্মসূচি হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে স্লোগান দেন— নদী বাঁচাও, দেশ বাঁচাও, দখলদার মুক্ত হোক নদী, প্রাণ ফিরে পাক ব্রহ্মপুত্র।

 

সংগঠনের নেতারা বলেন, নদী শুধু জলধারা নয়; এটি দেশের প্রাণ, সংস্কৃতি ও অর্থনীতির মূলভিত্তি। অথচ প্রতিদিন দখল ও দূষণে নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে। নদী বাঁচানো এখন সময়ের দাবি প্রতিবাদ সভায় বক্তারা আরও বলেন, “নদীকে দখলকারীদের হাত থেকে মুক্ত করতে হবে।

কলকারখানার বর্জ্যে নদী হত্যা বন্ধ করতে হবে। নদী রক্ষা মানেই ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করা।

 

কর্মসূচিতে সভাপতিত্ব করেন পরিবেশ রক্ষা উন্নয়ন সোসাইটির চেয়ারম্যান মো. হোসাইন। উপস্থিত ছিলেন ঈমানের কান্দী ব্লাড ডোনার সংগঠনের সদস্যসহ স্থানীয় জনগণ।

স্থানীয়রা জানান, এ ধরনের উদ্যোগ সমাজে ব্যাপক সাড়া ফেলবে এবং নদী রক্ষার আন্দোলনে নতুন গতি আনবে।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট