1. admin@jugernarayanganj.com : যুগের নারায়ণগঞ্জ : যুগের নারায়ণগঞ্জ
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার - যুগের নারায়ণগঞ্জ
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
আড়াইহাজারে ৪ অপরাধী গ্রেপ্তার রূপগঞ্জে ফিলিং ষ্টেশনে ভ্রাম্যমান আদালতের অভিযান’ জরিমানা অভাবের তাড়নায় নবজাতককে নদীতে ফেলার চেষ্ট’ অত:পর মুচলেকায় মুক্ত মহানগর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়কের বিরুদ্ধে গুমের মামলা চাঁদাবাজদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলার আহ্বান জানালেন নাসিক প্রশাসক সাখাওয়াত বন্দরে মাদকবিরোধী অভিযান: ৬ জনের কারা ও অর্থদণ্ড সোনারগাঁয়ে আধিপত্য বিস্তার নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭ আড়াইহাজারে গৃহবধূকে হত্যার ঘটনায় ১৬ মাস পর মামলা: ছাত্রলীগ নেতা গ্রেপ্তার সদরে ভ্রাম্যমান আদালতের অভিযান: দুই ক্লিনিককে দেড়লাখ টাকা জরিমানা ফতুল্লায় ১২ মামলার আসামি রেজ্জাক বাহিনীর প্রধান ও তার ছেলে গ্রেপ্তার

বন্দরে ‘ডেভিল হান্ট’ অভিযানে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০৮ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

নারায়ণগঞ্জের বন্দরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার অভিযোগে আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার লিটনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাতে শাহসাহেবের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা ও সাবেক মেম্বার লিটন বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ড বিবিজোড়া এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।

বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট সকাল ১১টায় বৈষম্যবিরোধী আন্দোলনে বন্দর খেয়াঘাটে আন্দোলনরত ছাত্রদের উপর  আওয়ামী লীগ ও যুবলীগ নেতারা সন্ত্রাসী হামলা চালায়। বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের উপর হামলার সন্দেহে বন্দর ইউনিয়ন ৫নং ওয়ার্ডের সাবেক মেম্বার আওয়ামী লীগ নেতা লিটনের সম্পৃক্ততা থাকার অপরাধে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট