1. admin@jugernarayanganj.com : jugernaraya nganj nganj : jugernaraya nganj nganj
  2. multicare.net@gmail.com : যুগের নারায়ণগঞ্জ :
সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
নারায়ণগঞ্জে র‍্যাব পরিচয়ে ৮০ লাখ টাকা ছিনতাই: প্রধান আসামি তুহিন গ্রেপ্তার কালিরবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা এষণ পারফর্মিং স্পেসের নতুন কমিটি ঘোষণা শামীম ওসমান ও তার ছেলেসহ ১২ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নারায়ণগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন ১০, মোট বৈধ প্রার্থী ৫০ অবশেষে রিয়াদ চৌধুরীর ছায়াতলে জয়নাল! স্বাক্ষর জালিয়াতির শঙ্কা, রিটার্নিং কর্মকর্তাকে গিয়াসের চিঠি বন্দর খেয়াঘাটে যাত্রীকে লাঞ্ছিত করার অভিযোগ রাজনীতিতে আর নেতৃত্বের কোনো সংকট নেই-মামুন মাহমুদ নারায়ণগঞ্জের ৪৫১ ভোটকেন্দ্রে থাকবে বডি অন ক্যামেরা: পুলিশ সুপার

জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৬ দাবিতে খেলাফত মজলিসের বিক্ষোভ

প্রতিবেদকের নাম:
  • প্রকাশিত: শুক্রবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৮৬ বার পড়া হয়েছে

যুগের নারায়ণগঞ্জ:

খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে জুলাই সনদের আইনি ভিত্তিসহ ৬ দফা দাবিতে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন থানায় পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) ফতুল্লা, বন্দর, সিদ্ধিরগঞ্জ ও সোনারগাঁ থানায় একযোগে এ কর্মসূচি পালিত হয়।

সকালে সোনারগাঁ থানা শাখার উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন থানা সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের এমপি প্রার্থী মুফতি সিরাজুল ইসলাম।

বাদ জুমা ফতুল্লা থানা শাখার উদ্যোগে মাসদাইর পৌর কবরস্থান থেকে চাষাঢ়া শহীদ মিনার পর্যন্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নেতৃত্ব দেন থানা সভাপতি কামরুল হাসান পায়েল। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি প্রার্থী ইলিয়াস আহমদ।

সিদ্ধিরগঞ্জ থানা শাখার উদ্যোগে চিটাগাংরোড মিনার মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নেতৃত্ব দেন থানা সভাপতি নুর মোহাম্মদ খান।

বাদ আসর বন্দরের বিক্ষোভ সমাবেশ শহীদ মিনার এলাকায় অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে বন্দর রেললাইন পর্যন্ত বিক্ষোভ মিছিল বের করা হয়। বন্দর থানা সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়ার পরিচালনায় প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি প্রার্থী ও খেলাফত মজলিস কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন।

এসময় আরও উপস্থিত ছিলেন মহানগর সভাপতি হাফেজ কবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
প্রযুক্তি সহায়তায়: ইয়োলো হোস্ট